শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল


প্রকাশ :

নিষিদ্ধ ঘোষণার পর প্রথমবার লালমনিরহাটে মিছিল করেছে ছাত্রলীগ। শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের বুড়িমারী - ঢাকা মহা সড়কে প্রতিবাদ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির কনভেনার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান রুবেল।

মিছিলটি শহরের ক্যান্টিন মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

 জানা গেছে, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর এই প্রথমবারের মতো লালমনিরহাট জেলা শহরে প্রকাশ্যে ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হলো।

মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে শহরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।