মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

২৮দিনের মধ্যে রাস্তার কাজে অগ্রগতি নাহলে ঐ ঠিকাদার এখানে কাজ করতে পারবেনা: ড.আতিকুর রহমান মোজাহিদ


প্রকাশ :

এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ২৬ কুড়িগ্রাম ০২ আসন সংসদ সদস্য ড.আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, রাজারহাট হতে ফরকেরহাটগামী এগারো কিলোমিটার রাস্তার সমস্যা আমি এবিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন আটাইশ (২৮) দিনের মধ্যে কাজের অগ্রগতি না হয় তাহলে এই কাজ বন্ধ হয়ে যাবে।ওই ঠিকাদার এখানে কাজ করতে পারবেনা। মানুষের চলাচলে ভোগান্তি হয় ঠিকাদারি নিয়ে আপনি কাজ করেননা।

তিনি বলেন কিছু স্বার্থবাদী লোক যারা আষ্টেপৃষ্টে সব কিছু শোষণ করে খেতে চায়,তারা আমাদের ভালোকাজগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে।তারা নানাধরণের মিথ্যা তথ্য,গুজব অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে।

জাতীয় নাগরিক পার্টিতে সদস্য সংগ্রহ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য ড.আতিকুর রহমান মোজাহিদ।

জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক জমায়েত হোসেন খোকন চৌধুরীর সভাপতিত্বে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া,সদস্য সচিব মাছুম মিয়া,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু। জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম সাগরের সঞ্চালনায় জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রায়হান রাজু, যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক রিংকু র‍্যাবেন,জাতীয় ছাত্রশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক হাসান মেহেদী।

রাজারহাট উপজেলা শাখা আয়োজিত সদস্য সংগ্রহ উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা উপলক্ষে সোমবার(১৮ মে)বিকেলে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে সমবেত হয় নেতাকর্মী।এসময়েজাতীয় নাগরিক পার্টিতে বিভিন্ন ইউনিয়ন থেকে নারী ও পুরুষ যোগদান করেন।