মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদেরকে প্রতারকের খপ্পর থেকে সাবধান থাকার জন্য জেলা ইউনিট কমান্ডের আহবান


প্রকাশ :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস, এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার ' ৭১ এক বিবৃতিতে রণাঙ্গনের সকল মুক্তিযোদ্ধাদেরকে উদ্দেশ্যে প্রেরিত এক বিবৃতিতে প্রতারকের খপ্পর থেকে সাবধান ও লোভ সংবরণ করার আহ্বান জানিয়েছেন। 

তিনি বিবৃতিতে উল্লেখ করেন যে, কতিপয় প্রতারক  ও ভুয়া মুক্তিযোদ্ধা সরকারের সমাজ কল্যাণ দপ্তর, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে আর্থিক সহায়তা প্রদান, এান   সামগ্রীর প্যাকেজ বিতরণ,  বীরনিবাস প্রদানের তালিকা প্রস্তুতির জন্য নাম চেয়ে মোবাইলে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করছেন। 

ইতোমধ্যে অনেকেই প্রতারক চক্রের  খপ্পরে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।  এরূপ প্রতারকের খপর থেকে রক্ষা পাওয়ার জন্য জেলা ও উপজেলা ইউনিটের আহ্বায়কদের মোবাইলে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। এমনকি কোন কোন ব্যক্তি নিজেকে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার কর্ণধার পরিচয় দিয়ে বীর নিবাস প্রদানের তালিকা করার জন্য অবৈধভাবে অর্থ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে  ইউনিট কমান্ডের আহ্বায়ককে লিখিতভাবে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।মোবাইল নাম্বার ০১ ৭১৫ ০৩ ৬৮ ৫২।

উল্লেখ্য, সমাজসেবা দপ্তরের রংপুর জেলার উপপরিচালকের পরিচয়  গত ১৭মে জনৈক শহিদুল ইসলাম তার মোবাইল নাম্বার (০১৩১০৭৬৪৭৩৩) দিয়ে জেলা ইউনিট কম্যান্ডের  আহবায়কের মোবাইল  নাম্বারে  প্রথমে মিসকল দেয়।জেলা ইউনিট কমান্ডের আহবায়ক ৩ টা ১৩ মিনিটে কল ব্যাক করেন। উপ-পরিচালক পরিচয়দানকারী শহিদুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে জেলার প্রতিটি উপজেলায় ৭০ জন মুক্তিযোদ্ধার মাঝে ৩৫ কেজি করে চাল ৭ কেজি ডাল, তেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে। এজন্য তিনি প্রতিটি উপজেলা কমান্ডের  নাম ও মোবাইল নাম্বার দেয়ার জন্য বলেন।ইউনিট কমান্ডের আহ্বায়ক জানান, বিষয়টি পরে জানাবেন।  আবারো উক্ত ব্যক্তি ৪ টা ১৩ মিনিটে ইউনিট কমান্ডারের মোবাইলে কল করলে ইউনিট কমান্ডার জানান, আপনার দপ্তর থেকে লিখিতভাবে পত্র দেয়া না হলে উপজেলা কমান্ডের আহবায়কের নাম দেওয়া যাবে না।

 আজ ১৮ মে সারাদিন দিনে উক্ত ব্যক্তির  কোন যোগাযোগ নেই। একজন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ককে  কল দিয়ে  জানান,এক ব্যক্তি এরূপ প্রস্তাব দিয়ে মুক্তিযোদ্ধাদের নাম দেয়ার জন্য বলছেন।  তিনি সন্ধ্যায় উক্ত  নাম্বারে কল দিয়ে মোবাইলটি বন্দ পান।

উপ-পরিচালকের পরিচয় দানকারী শহিদুল ইসলাম নামের  কোন ব্যক্তি রংপুরে কর্মরত নেই বলে সমাজ সেবা দপ্তরের  পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোশাররফ হোসেন জানান।

 লালমনিহাটে মুক্তিযোদ্ধাদের নামে কোন অনুদান কিংবা বীরনিবাসের বরাদ্দ আসলে তা সকলকেই জানানো হবে। প্রশাসনের সহায়তায়, রাজনৈতিক দলের  হস্তক্ষেপ ছাড়াই লটারির মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে মনোনীত করা হবে।  তিনি বলেন, অতীব লোভের কারণে যদি কেউ প্রতারকের খপ্পরে পড়েন, তবে জেলা ও উপজেলা ইউনিট কমান্ডের আহবায়কদেরকে দায়ী করা যাবেনা।