১৬ মে দুপুরে জাতীয় শহীদ মিনারে মজলুম সমাবেশে জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী জাতীয় মুক্তির সনদ ১১ দফা বাস্তবায়নের দাবিতে, ডিপ স্টেট ও ভারতের দালাল, তথাকথিত সুশীল, দেশে অবস্থানরত মাফিয়াদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সবার আগে দেশ—সস্তা বক্তব্যের নামে জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর প্রতারণার তীব্র সমালোচনা করেন।
বক্তাগণ বলেন লোভ, মোহ, মিথ্যাচার, স্বার্থপরতা, উৎশৃঙ্খলতা, দলীয়করণ ও আত্মীয়করণ পরিহার করে ১০ হাজার দেশপ্রেমিক খুঁজে বের করতে পারলে, জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এশিয়ার জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া গড়ে তোলা সম্ভব।
সুপ্রীম কোর্টের দেশবরেণ্য সাবেক বিচারপতি মজলুমের কণ্ঠস্বর খাদেমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দুর্নীতি নির্মূলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মজলুম জননেতা কাইয়ুম রেজা চৌধুরী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, মজলুম জননেতা শামসুজ্জামান মিলন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ওমর ফারুক বিএন, নজরুল গবেষক, কবি ও মজলুম জননেতা এইচ এম সিরাজ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার নাসিমুল গণি, কবি কাজী আলম, আফাজউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।