সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

রবিবার বিকালে হাতীবান্ধা উপজেলা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১)-এর ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। ট্রেনের চালক বিষয়টি টের পেয়ে সাথে সাথে ট্রেনটি থামিয়ে দেন। থামানো পর যাত্রীরা ট্রেন থেকে তারাহুড়া করে নেমে যান।  

এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে

সরেজমিনে জানা যায়, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস। 

তবে ট্রেনের একাধীক যাত্রীরা জানান, প্রথমে ট্রেনের ইঞ্জিনের আগুন দেখতে পান রেল লাইনের পাশে একটি মাদ্রসার ছাত্ররা। তারা জোরে আগুন আগুন বলে চিৎকার করলে ট্রেনের পরিচালক বিষয়টি শুনতে পেলে তাৎক্ষনিক ট্রেনটি থামিয়ে দেন। পরে ওই মাদ্রাসার ছাত্র ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো চেষ্টা করেন এবং

 ফাসায় সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রন করেন। কিছুকক্ষনের মধ্যেই ট্রেনটি পুন:রায় বুড়িমারীর উদ্দেশ্য রইনা দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এ বিষয়ে ফায়াস সার্ভিস কর্মকর্তা ইমরান হাসান বলেন, ট্রেনের ইঞ্জিনের মবিল চেম্বারে আগুন লেগেছে। এটি মুলত ট্রেনের চাকার ঘর্ষনের ফলে ওভার হিট হওয়ার কারণে আগুনের সুত্রপাত হতে পারে।