রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফর ১৬ মে


প্রকাশ :

দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে ইতোমধ্যে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সম্ভাব্য বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের সংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি সুধী সমাবেশ ও একটি বড় জনসভায় অংশ নেবেন।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা। এ লক্ষ্যে ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে প্রস্তুতি কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতাদের নিয়ে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল খনন প্রকল্পের সম্ভাব্য উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন।

শেখ ফরিদ বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রী হিসেবে তার এই আগমন জেলাবাসীর জন্য গর্ব ও আবেগের বিষয়। সফর সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।