ভারতের পানি আগ্রাসনের কারণে উত্তর অঞ্চলের মানুষ একবার আমরা বন্যার পানিতে ডুবছি আরেকবার খরায় পুড়ছি। তিস্তাপাড়ের মানুষের জীবন প্রকৃতি আজ ধ্বংসের মুখে। নদীতে পানি প্রবাহ দুর্বল থাকায় বালু পড়ে নদীগর্ভ ভরাট হচ্ছে। প্রতি বছর বর্ষায় নদী ভাঙন ও বন্যার কবলে হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। নদী পাড়ের মানুষরা ফসল ঘরবাড়ি হারাচ্ছেন। মানববন্ধন সমাবেশে তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠক ও কর্মী ছাড়াও তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্থ অসহায় মানুষেরা অংশ নেন।অভিযোগ করেছেন তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠকরা।
রোববার (৬ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর কাচারি বাজার সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘তিস্তা বাঁচাও আন্দোলন’ এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে এ অভিযোগ তুলে ধরেন নদী রক্ষা আন্দোলনের সংগঠকরা। তিস্তা সহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং বন্যা ও নদী ভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এ মানববন্ধন সমাবেশ হয়েছে।
তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য রেদোয়ান ফেরদৌস, সবুজ রায়, হীরা লাল বর্মন, তিস্তা পাড়ের বাসিন্দা আরমান হোসেন দুলু, তারা মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার একতরফা ভাবে তিস্তার পানি প্রত্যাহার করে আন্তর্জাতিক নদী আইন লংঘন করেছে। শুধু তিস্তার ক্ষেত্রেই নয় ভারত থেকে আসা ৫৪টি অভিন্ন নদীর পানি প্রবাহ তারা একইভাবে নিয়ন্ত্রণ কিংবা অন্যায়ভাবে প্রত্যাহার করছে।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত সমস্ত শাসকদল গুলো যারা ক্ষমতায় ছিল-কেউ বাংলাদেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করেনি। পানি সম্পদ রক্ষার কথাও চিন্তা করেনি।মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য সা¤্রাজ্যবাদী দেশগুলির মতো সা¤্রাজ্যবাদী ভারতের শাসকদের সঙ্গে নতজানু ও অন্যায় সমঝোতা করে চলছিল দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে।ভারতের পানি আগ্রাসনের কারণে রংপুর অঞ্চলের প্রায় ২ কোটি মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। গোটা অঞ্চলের কৃষি-মৎস্য সম্পদ, পরিবেশ-প্রকৃতি বিপর্য।বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তরিক হওয়ার আহবান জানান।এসময় প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের দায়িত্বশীলদের কাছে দ্রæত তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, প্রতিবছর বন্যায় আমরা রিলিফ চাই না, আমরা তিস্তা চুক্তির বাস্তবায়ন চাই। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চাই। সেইসঙ্গে তিস্তা সহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায় না হওয়া পর্যন্ত রংপুরের সর্বস্তরের মানুষকে ধারাবাহিকভাবে আন্দোলনে শামিল থাকার আহ্বান জানানো হয়।