রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন সেনাপ্রধান


প্রকাশ :

পবিত্র হজ পালনে সৌদি আরব গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শুক্রবার সস্ত্রীক সৌদি আরব যান তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সেনাপ্রধান এ সফর করছেন।

সফরকালে সেনাপ্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে আগামী ১ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এ বছর ৯ জিলহজ ২৬ মে মঙ্গলবার পবিত্র হজ পালিত হবে। পরদিন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সূত্র:  প্রথম আলো