সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ


প্রকাশ : (১৩ ঘন্টা আগে)
২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনার মধ্যে আসিফ মাহমুদের এমন বক্তব্য সামনে এলো।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদেও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ১০ ও ১১ নভেম্বর সংসদ অধিবেশনে এ নিয়ে আলোচনা ও বিতর্ক হয়।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছেন আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন