সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট


প্রকাশ : (১৪ ঘন্টা আগে)
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) তার হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বসানোর কথা রয়েছে।

পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের ওই সদস্য।

তিনি আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, সরদার মো. সাখাওয়াত হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নরসিংদী-১ আসনের সংসদ সদস্য।

বিজ্ঞাপন