ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শেখ হাসিনা আইনি সুযোগের মাধ্যমেই বাংলাদেশে আসবেন।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, সব করা হয়েছে। এখন ভারত কী করবে, সেটি তাদের বিষয়।
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে উল্লেখ করে তিনি বলেন, এটি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া। শেখ হাসিনা আইনি সুযোগ নিয়েই বাংলাদেশে আসবেন।
আপিল বিভাগে মামলার আপিল করতে বিলম্ব মার্জনার সুযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলায় আপিল করতে বিলম্ব মার্জনার কোনো আইনগত সুযোগ নেই। বিশেষ আইনে এ ধরনের সুযোগ রাখা হয়নি। তারাই এই আইন করে গেছেন।
আইনমন্ত্রী আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মৌলিক অধিকারের বিষয়ে বিশেষ বিধান রয়েছে। এটি তাদেরই করা আইন।
সূত্র: দৈনিক ইত্তেফাক
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রিফাইনারি স্থাপনের অপচেষ্টা: প্রশ্নের মুখে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি
৮ ঘন্টা আগে
পোশাকশ্রমিকের মজুরি ৩২ হাজার টাকা হওয়া কতটা যৌক্তিক
১০ ঘন্টা আগে