মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের এ ধরনের তৎপরতা নতুন নয়। ধ্বংসাত্মক রাজনীতির কারণেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি গেজেটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে দলটির পক্ষে যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ আয়োজনসহ সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, একটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হলে সেই কার্যক্রমের প্রচার-প্রচারণার বিষয়টিও নিষেধাজ্ঞার আওতায় পড়ে। তাই গণমাধ্যমের এ বিষয়টি মনে রাখা উচিত।
আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী আরও বলেন, আগুন-সন্ত্রাস দলটির জন্য নতুন কিছু নয়। দলটির জন্মলগ্ন থেকেই অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক