সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ


প্রকাশ : (৩ ঘন্টা আগে)
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। সোমবার আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের হাতে আসা চিঠিতে বলা হয়, শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে বলে তাঁর আইনজীবীরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।

সূত্র: রয়টার্স ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্ট।

বিজ্ঞাপন