সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার, দেশে ফেরার ইঙ্গিত


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার, দেশে ফেরার ইঙ্গিত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। দেশে ফেরার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে তিনি এ আবেদন করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর এই প্রথম তাঁর পক্ষ থেকে পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত আনুষ্ঠানিক যোগাযোগের খবর সামনে এল।

রয়টার্সের হাতে আসা চিঠি অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার আইনজীবীরা এ আবেদন করেন। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে তাঁর বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন বলেও রয়টার্সকে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছে রয়টার্স। একই সঙ্গে তাঁর প্রত্যাবর্তন বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন