বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশ : (১ ঘন্টা আগে)
চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করিডোর বাস্তবায়িত হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, তবে আগে রোহিঙ্গা সংকট সমাধানের ওপর গুরুত্ব মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত করিডোর নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না সরকার। বরং এ করিডোর বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে ঢাকা। তবে করিডোর চালুর আগে রোহিঙ্গা সংকটের সমাধান প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশের প্রস্তাবিত করিডোর নিয়ে সরকারের কোনো ভূরাজনৈতিক উদ্বেগ নেই। এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে এ উদ্যোগ বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি।

এদিকে আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন হুমায়ুন কবীর।

তিনি বলেন, শেখ হাসিনা একজন পলাতক সন্ত্রাসী। তাঁর ক্ষেত্রে প্রত্যাবর্তনের বিষয় নয়, বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় হস্তান্তরের বিষয়টি প্রযোজ্য।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন