সীমান্তঘেঁষা উত্তরের জেলা লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বিভিন্ন স্তরের শিক্ষার্থী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার প্রত্যয়ে পুনঃযাত্রা শুরু করেছে ‘কুলাঘাট স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।
২০০৭ সালে কুলাঘাট ইউনিয়নের কিছু উদ্যমী তরুনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি ২০১২ সাল পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে। এসময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ সহায়তা করা, কুলাঘাট ইউনিয়ন থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সামগ্রিক সহায়তা, তরুণ সমাজকে মাদক ও সকল অপরাধ সামাজিক থেকে দূরে রাখতে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা এবং কুলাঘাট ইউনিয়নে গরিব অসহায় ও দুস্থদের মাঝে বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী ও বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছিলো।
দীর্ঘ ১৬ বছরের পথচলায় নানা প্রতিকূলতা, সাংগঠনিক চ্যালেঞ্জ ও সামাজিক বাস্তবতা অতিক্রম করে সংগঠনটি নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছে। সংগঠনটির মূল লক্ষ্য হলো কুলাঘাট ইউনিয়নে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করা।
স্টুডেন্টস ওয়েলফার অ্যাসোসিয়েশন কুলাঘাট এর পক্ষ থেকে জানানো হয়ঃ একটি শিক্ষিত, সচেতন ও মানবিক কুলাঘাট ইউনিয়ন গড়ে তুলতে সংগঠনটি নিরলসভাবে কাজ করবে। একই সঙ্গে মাদক, জুয়া, ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষাবিস্তারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। সংগঠনটির কার্যক্রমের মধ্যে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত ৭ই আগষ্ট ২০২৬ কুলাঘাট উচ্চ বিদ্যালয় এর হলরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন কমিটির আত্মপ্রকাশ করা হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহ জালাল এসিজিএ বলেন: আমরা একটি সুন্দর, আলোকিত ও মানবিক কুলাঘাট ইউনিয়ন গড়ার লক্ষ্যে এই সংগঠনের যাত্রা শুরু করি। আমরা বিশ্বাস করি অতীতের ন্যায় নতুন নেতৃবৃন্দ এই সংগঠনের মাধ্যমে কুলাঘাট ইউনিয়নের শিক্ষার্থী ও সামগ্রিকভাবে উন্নয়নে কাজ করবে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব ইদ্রিস আলী, চেয়ারম্যান, কুলাঘাট ইউনিয়ন পরিষদ ; জনাব আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা শিক্ষক সমিতি, কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেন জি লালমনিরহাট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এবং নতুন নেতৃবৃন্দের কাছে কুলাঘাট ইউনিয়নের এবং সর্বোপরি লালমনিরহাট জেলার সামাজিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
আবু হোরায়রা শিহাব'কে সভাপতি ও মোঃ মাইদুল ইসলাম'কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যে কমিটি অনুমোদন দেয়া হয়।
স্টুডেন্টস ওয়েলফার অ্যাসোসিয়েশন এর প্রত্যাশা, "ঐক্য, শিক্ষা, উন্নয়ন" এই মন মন্ত্রকে কাজে লাগিয়ে কুলাঘাট ইউনিয়নের তরুণ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে একটি শিক্ষিত, সচেতন, মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এসএসসির ফলাফল প্রকাশ ১০ আগস্ট দেখবেন যেভাবে
১ সপ্তাহ আগে
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে ,পরীক্ষা নয়
১ সপ্তাহ আগে