মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন।
চলতি বছর ২১ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২০ মে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট (eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া মুঠোফোনে দ্রুত ফলাফল পেতে যেকোনো অপারেটর থেকে নির্দিষ্ট নিয়মে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
মোবাইলে ফলাফল জানার পদ্ধতি:
উল্লেখ্য, প্রতিটি এসএমএসের জন্য ভ্যাট ও ট্যাক্সসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদরাসা বোর্ডের (দাখিল) অধীনে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ হতে যাচ্ছে।
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে ,পরীক্ষা নয়
১৪ ঘন্টা আগে