রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাজল


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনায় অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাজল

রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের ম্যাগাজিন অ্যান্ড কালচার সেক্রেটারি পদে নির্বাচিত হওয়ায় রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাজলকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজশাহী মহানগরীর নানকিং চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাজলের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগ এবং সমগ্র অ্যালামনাই পরিবারের জন্যও গর্বের বিষয়। তাঁরা উল্লেখ করেন, পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বগুণ এবং দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশনের ম্যাগাজিন ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি আইন পেশার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাডভোকেট কানিজ ফাতেমা কাজলের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা হয়। একই সঙ্গে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও সদস্যদের উল্লেখযোগ্য অর্জনকে যথাযোগ্য মর্যাদায় স্বীকৃতি ও সম্মাননা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

বিজ্ঞাপন