শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে রাজধানীর বিভিন্ন স্থানে তারা জড়ো হন।
উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু করার ঘোষণা দেন। এতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।
সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি স্থাপনার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এদিকে আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি
ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ দেশের
বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেন আন্দোলনরত
শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা
ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ
প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন
স্থানে তাদের কর্মসূচি চলমান ছিল।