রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি, ঝুলে গেল বার্ষিক পরীক্ষা


প্রকাশ :

ঢাকা ও দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চার দফা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতিতে গেছেন শিক্ষকরা। এর ফলে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা স্থগিত হয়েছে।

ঢাকা কলেজিয়েট স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং খুলনার সরকারি করোনেশন গার্লস হাইস্কুল—এসব বিদ্যালয় গতকালই নোটিশ দিয়ে জানিয়েছিল, আজকের পরীক্ষা নেওয়া যাবে না।

এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক বলেন, মন্ত্রণালয় তাদের দাবি স্পষ্টভাবে মেনে নিলেই শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি প্রত্যাহার করা সম্ভব।

তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন
৩. সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান
৪. ২০১৫ সালের আগের নিয়মে দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল

গতকাল তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। দাবিগুলো মানা না হওয়ায় আজ থেকে কর্মবিরতি শুরু হয়েছে।

একই সময়ে প্রাথমিক শিক্ষকদের একটি অংশও বেতন ও তিন দফা দাবিতে আন্দোলনে রয়েছেন। যদিও ঢাকার কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আজ থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মূল বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। শিক্ষার্থী সংখ্যা এক কোটির বেশি। শিক্ষক আছেন প্রায় ৩ লাখ ৭০ হাজার। বর্তমানে সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে থাকলেও, তারা ১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।