"শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার "এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সকাল ৯ টায় জেলা পরিষদ মিলনায়তনে থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। র্যালী শেষে অতিরিক্ত প্রশাসক শিক্ষা ও আইসিটি নুরে তাসনিম এর সভাপতিত্বে জেলা পরিষদ মিলোনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরাফ ফেরদৌস, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু মোহাম্মদ রাশেদুল নবী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, লিপিকা দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, শিবেন্দ্রনাথ রায় কাজী সহকারী অধ্যাপক সাপটিবাড়ি ডিগ্রী কলেজ। লুৎফর আহম্মেদ লিটন, প্রধান শিক্ষক কুর্শামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিজানুর রহমান সহকারী শিক্ষক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাসুম মিয়া, সহঃশিঃ( বিপিএড) খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম এম দাখিল মাদ্রাসা। আব্দুল মজিত ভাটিবাড়ী উঃবিঃ,জেসমিন নাহার বেগম সহকারী শিক্ষক, কাজীর চওড়া উচ্চ বিদ্যালয় দীনেশচন্দ্র রায়, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক ফুলগাছ উচ্চ বিদ্যালয়, মজিবুর রহমান, সুপার, হযরত ফাতেমা তুজ জোহরা দাখিল মাদ্রাসা, আইয়ুব আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয়, খান মোহাম্মদ মাসুম বিল্লাহ, ইন্সট্রাক্টর লালমনিরহাট সরকারি টেঃ স্কুল এন্ড কলেজ।
শিক্ষক দিবসে বক্তাগণ বলেন যেখানে একই কারিকুলামে সরকারি বে-সরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালিত হয়, সেখানে ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি। তাই শিক্ষকদের একটি দাবি সারা বাংলাদেশের সকল এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষকদের এই বৈষম্য দূরকরে একযোগে জাতীয়করণ করা হলে শিক্ষকদের মর্যদা বৃদ্ধি পাবে এবং শিক্ষার মান উন্নত হবে।