রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট


প্রকাশ :

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই জন সমন্বয়ক বাদী হয়ে হাইকোর্টে এ রিট করেন। রিটে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের ধরনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।  ডভোকেট আহসানুল করিম  বলেন, দলটি যাতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে। গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেয়।