রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

রংপুরে জাপার বহিস্কৃত তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা কুশপুত্তলিকা দাহ


প্রকাশ :

রংপুরে জাতীয় পার্টি থেকে বহিস্কৃত সাবেক তিন নেতাকে দালাল আখ্যায়িতকওে কুশপুত্তলিকা দাহ করেছে নেতাকর্মীরা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যান্য সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মবভায়োলেন্স বন্ধের দাবিতে করা বিক্ষোভ সমাবেশে জাপার বহিস্কৃত সাবেক নেতা রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুলহক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্চিত ঘোষণা করেন, দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টিও ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ অন্যরা।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, একটা দালাল চক্র, যার মধ্যে রয়েছে রুহুল আমিন হাওলাদার, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুলহক চুন্নু। যারা কিনা গেল নির্বাচনে নিজেদের নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে প্রচারণা চালিয়েছে তারা এখন জাতীয় পার্টিকে ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র চালাচ্ছে। সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা সর্বদা প্রস্তুত আছি। সেই সাথে রংপুর বিভাগে এই দালাল চক্রকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। আমরা যেখানেই তাদের দেখতে পাবো সেখানেই বাজপাখির মতো উড়েগিয়ে রংপুরে রাজপথে নিয়ে এসে যা করা প্রয়োজন সেটা করবো।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ করা উচিৎ উল্লেখ করে সাবেক মেয়র মোস্তফা বলেন, এ ধরণের কিছু অযোগ্য কিছু উপদেষ্টা আজকে এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। চর দখলের মতো বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে। একটি পর্যটন কেন্দ্র থেকে ট্রাকদিয়ে হাজার হাজার টন পাথর তুলেনিয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছেনা, আইন শৃঙ্খলা নেই। ড. রিজওয়ানা হাসানের এক সেকেন্ডও ক্ষমতায় থাকা উচিত নয়, দ্রুততার পদত্যাগ করা উচিৎ।

এনসিপি’র মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর নির্বাচন নিয়ে মন্তব্যেও বিষয়ে মোস্তফা বলেন, যেখানে প্রধান উপদেষ্টা কয়েক বার বলে দিয়েছেন ফেব্রুয়ারীতে নির্বাচন হবে, সেখানে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী সাহেব বলছেন বাংলাদেশে ফেব্রুয়ারীতে কোনো নির্বাচন হবে না। তারা কারা, তাদের কত শক্তি। তারা সরকারকে টার্ন দিতে পারে এমন চিন্তা করছে। এদিকে জামায়াতে ইসলামী বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হবেনা, দেশের এইরকম একটি অস্থিতিশীল সময় কাজে লাগিয়ে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোস্তফা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। দেশের সাংবাদিকরাও বিরাট ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করছেন। দিনের আলোয় সাংবাদিককে জবাই কওে হত্যা করাহচ্ছে কিন্তু বিচার হচ্ছে না, জানিহবেও না। সাগর-রুনি হত্যা মামলার বিচার হয়নাই। সে জন্য বলছি এ দেশটা কিভাবে চলবে সেটার একটি দিকনির্দেশনা প্রয়োজন। এজন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সাবেক জাপা নেতা রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুলহক চুন্নুকে মীরজাফর উল্লেখকরে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।