রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে লালমনিরহাটে জামায়াতের বিক্ষোভ


প্রকাশ :

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কর্মসূচিতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা জামায়াত শহরের বড় মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলা এবং তাদের অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ওপর এ ধরনের বর্বর হামলা ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ।

সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ত্র্যাড. আবু তাহের। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জেনারেল ত্র্যাড. ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের প্রার্থী হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জামায়াত নেতা নিয়াজ আহমদে রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।