বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল জীবন্ত শহীদ এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, রংপুরের গৌরব শহীদ আবু সাঈদসহ শত তরুন শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই জুলাই-আগষ্ট বিপ্লবের সকল শহিদ এবং আহতদের কাছে জাতি ঋৃনী এবং কৃতজ্ঞ।
শুক্রবার(৪জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
এটিএম আজাহারুল ইসলাম, আবু সাঈদরা নিঃস্বার্থ ভাবে বুকের রক্ত ঢেলে দিয়েছে বলে আমি ১৪ বছর মিথ্যে মামলায় ফাঁসীর আসামী হিসেবে জুলুমের শিকার হয়ে কারাগার থেকে মুক্ত হতে পেরেছি। আমার মত অনেকেই বন্দীশালা থেকে আজ মুক্ত জীবন লাভ করেছে। গনতন্ত্র আজ মুক্ত বাতাস পেয়েছে। তবে এ রক্ত দেয়ার পরও এখনও দেশের তেমন পরিবর্তন হয়নি। এজন্য ভোটাধিকার এবং গনতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দেশপ্রেম নিয়ে এগিয়ে আসতে হবে।বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এখনই সময়। দেশের জন্য নিঃশ্বার্থ ভাবে বুকের রক্ত বিলিয়ে দেয়া পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা।
এটিএম আজাহার বলেন, ইসলাম সহ ভিন্নমতের বিভিন্ন রাজনৈতিক দলের লাখ লাখ নেতা-কর্মীকে হত্যা, জেল-জুলুমের শিকার করেছে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার। আল্লাহ এই জুলুমের পরিনতিতে ২৪ শের বিপ্লবে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে তাদের পতন ঘটিয়েছে।
এটিএম আজাহারুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, রংপুরের গৌরব আবু সাঈদ তার জীবন উৎসর্গ করেছে। এর বিনিময়ে জালিমের পতন ঘটেছে। দেশ-জাতির কল্যানে সেদিন সে বুক পেতে দিয়েছিল তরুনরা। জালিমরা দেশ ছেড়ে পালিয়েছে।
কবর জিয়ারতের পরে এটিএম আজাহারুল ইসলাম শহীদ আবু সাঈদ এর পিতা মকবুল হোসেন, মাতা মনোয়ারা বেগম, বাই রমজান আলী সহ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেন। ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাকালীন প্রথম রংপুর জেলা সংবাদদাতা প্রবীন রুকন অধ্যাপক মাওলানা লুৎফর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আমীন, পীরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান সহ স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।