জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে ২০২৪ এর ভয়াবহ বন্যায় বন্যাদুর্গত লালমনিরহাট জেলায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
রবিবার ( ১৪ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট সদর রাজপুর ইউনিয়নের রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টায় ও সকাল ১১টায় খুনিয়াগাছ ইউনিয়নের খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুইভাগে (১হাজার)জনকে চাল,তেল,ডাল,আলু-তে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ড্যাবের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোশতাক রহিম স্বপন,সহ-সভাপতি প্রফেসর ডাক্তার আবু কেনার, ড্যাবের রংপুর বিভাগীয় সভাপতি ডাক্তার মাহমুদুল হক সরকার,সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম, লালমনিরহাট ড্যাবের সভাপতি ডাক্তার মোঃ মোস্তফা কামাল, সম্পাদক ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক রুবেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মালেক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা সেসময় উপস্থিত ছিলেন।