রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা-ভাংচুরের প্রতিবাদে জাপার বিক্ষোভ মিছিল ২৪ ঘন্টার আল্টিমেটাম


প্রকাশ :

রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা-ভাংচুরের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয়পার্টি। 

শনিবার (৩১ মে) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেরহয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্ত্বরে এসে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, মহানগরের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে ছাত্রদের পাশে শুরু থেকে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি। আবুসাঈদ শহীদ হওয়ার পরে রাজনৈতিক দল হিসেবে আমাদের চেয়ারম্যান জিএম কাদের প্রথম কবর জিয়ারত করেছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ আমরা দিয়েছি। রংপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের খাদ্য ও পানি সরবরাহ করেছি। সর্বপরি আন্দোলনের সময় সক্রিয়ভাবে ছাত্রদের পক্ষে অবস্থান ছিল জাতীয় পার্টির। আর সেই জাতীয় পার্টিকে দেশের রাজনীতি থেকে আজ মাইনাস করার পাঁয়তারা চলছে।

বক্তারা আরো বলেন, স্বাধীনতার পর থেকে রংপুরের প্রতিটি রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আর দুইদিন হয়নি এমন একটি দলের কিছু কেন্দ্রীয় নেতারা রংপুরের বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের ছেলেদের উস্কেদিয়ে অরাজকতা সৃষ্টি করছে।

এনসিপিকে ইঙ্গিত করে কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, পারলে সামনে এসে লড়াই করেন। রাতের অন্ধকারে এসে হামলা করা সাহসিকতার প্রমাণ দেয় না। সরাসরি আসেন দেখি কার ক্ষমতা কত। আমরা সবসময় পার্টি অফিসে থাকি। যদি সাহস থাকে চলে আসেন পার্টি অফিসে।

বক্তারা রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাহেব যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে থানা ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। 

এরআগে শুক্রবার রাতে জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে অভিযুক্ত করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি এজাহার দাখিল করেন কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য সচিব আরিফ আলী। 

আরিফ আলী বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার সাথে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন, এনসিপি ছাড়াও অনেক সন্ত্রাসীরা সম্পৃক্ত ছিল। পরিকল্পিতভাবে চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে। আমরা এজাহার জমা দিয়েছি। এখন দেখার বিষয় হলো কোতয়ালী থানা পুলিশ সেই আওয়ামীলীগের আমলের ন্যায় এক পাক্ষিক ভাবে তদন্তকরে না কি পরিবর্তন হয়ে নিরপেক্ষ ভাবে তদন্তকরেন।

রংপুর মেট্রো পলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, একটি এজাহার আমরা গ্রহণ করেছি। সরজমিন তদন্তকরে যারা এ হামলার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন পাড়াস্থ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যানের বাড়ির সামনে রাখা মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয় ।