রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আসাদুল হাবিব দুলু


প্রকাশ :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

উত্তরবঙ্গের রাজনীতিতে প্রভাবশালী এই নেতার পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের খবরে লালমনিরহাটসহ পুরো রংপুর বিভাগে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় দায়িত্ব। এর আগে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সেই সময় উত্তরবঙ্গের মঙ্গা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ ব্যবস্থাপনায় তার ভূমিকা আলোচিত ছিল বলে রাজনৈতিক মহলে উল্লেখ করা হয়। রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও কারাভোগের অভিজ্ঞতা পেরিয়েও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে দলের অবস্থান দৃঢ় রাখতে সক্ষম হন।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ আসন থেকে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয় লাভ করে তিনি আবারও নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্যোগ ব্যবস্থাপনা খাতে তার পূর্ব অভিজ্ঞতা দেশের দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।