রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

তারেক রহমানের স্ত্রী’র জন্য চার স্তরের নিরাপত্তা চেয়ে বিএনপির চিঠি


প্রকাশ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রায় ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। এই উপলক্ষে তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চিঠিটি গত ৩০ এপ্রিল আইজিপির দপ্তরে পাঠানো হয়। এতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারভুক্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এবং তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জুবাইদা রহমানের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। ঢাকায় অবস্থানকালে তিনি ধানমন্ডিস্থ তার পৈত্রিক নিবাস 'মাহবুব ভবনে' থাকবেন।

চিঠিতে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে, তা হলো:

১. একজন সশস্ত্র গানম্যান নিয়োগ ২. গাড়িসহ পুলিশের নিরাপত্তা প্রহরা ৩. বাসায় পুলিশ প্রহরা ৪. বাসার প্রবেশপথে আর্চওয়ে গেট স্থাপন

ডা. জুবাইদা আগামী সোমবার (৫ মে) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে দেশে ফিরবেন। তাদের সঙ্গে ফিরবেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি,

ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

উল্লেখ্য, এক-এগারোর সময় রাজনৈতিক প্রেক্ষাপটে ২০০৭ সালে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান লন্ডনে পাড়ি জমান এবং সেই থেকে যুক্তরাজ্যেই বসবাস করছেন।