রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

দেশের পরিস্থিতির উন্নতি না হলে মানুষ এঅবস্থা সহজ ভাবে মেনে নেবেনা: রংপুরে শামসুজ্জামান দুদু


প্রকাশ :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের পরিস্থিতি বিবেচনায় এখনও আমরা সরকারের পদত্যাগ দাবী করিনি। কিন্তু দেশের পরিস্থিতি উন্নতিনা হলে মানুষ এই অবস্থা সহজ ভাবে মেনে নেবেনা। বিএনপির কর্মীরা উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৭ বছর শহীদ হয়েছে, নিগৃহীত হয়েছে, জেল খেটেছে, নিমর্মতার শিকার হয়েছে। যত দ্রুত সম্ভব এ ভূখন্ডকে মানুষের বসবাস উপযোগিকরার পদক্ষেপ সরকার নেবে বলে প্রত্যাশা করছি। 

সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর দর্শনা বাছিরন নেছা স্কুল এন্ড কলেজ মাঠে‘ জুলাই অভ্যূত্থানের রাজনৈতিক শিক্ষা’ শীর্ষক আলোচনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অগ্রপথিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ আলমামুনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, দেশের পরিস্থিতি বড়ইজুক। আইন শৃঙ্খলারদিক থেকে কয়েকদিনে ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়েছে। আমরা বৈষম্য বিরোধীছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছি। গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্ত ছয় থেকে সাত মাসে বাজার সিন্ডিকেটের অসম্ভব কষাঘাত, বেকার ছাত্রদের কাজ না পাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। 

তিনিবলেন, ঘরে এসে মানুষকে কুপিয়ে যাচ্ছে, হত্যা করছে। বাসে মেয়েরা লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে। ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন প্রতিবাদ জানায়, সুরাহা চায় তখনম ধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এতে আমরা বুঝতে পারি, দেশের অবস্থা কতটা ভয়াবহ। আমরা আজ দেখছি নৌবাহিনীর ঘাঁটিতে দৃস্কৃতিকারীরা আক্রমণ করছে। এর চেয়ে বড়পরিতাপেরবিষয় দেশে আর দ্বিতীয়টি নেই। আমরা চাই দ্রুতআইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশে জনগনের সরকার প্রতিষ্ঠিত হোক।

রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, আবুসাঈদের পিতা মকবুল হোসেন, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব মাসুদ, ব্যবসায়ী তৌহিদ হোসেন আশরাফী। আলোচনাসভার আগে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ আল মামুনকে উত্তরীয়, ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করাহয়।