বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে হাতীবান্ধা নওদাবাস ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধায় উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওদাবাস ইউনিয়নে যুবদল সভাপতি এবিএম আসমাউল হক রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
তিনি তার বক্তব্যে বলেন, “অন্তবর্তীকালীন সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ প্রদান করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।” তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য বিএনপির ৩১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা কার্যকর করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব।
উক্ত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা যুব দলের আহবায়ক আনোয়ার হোসেন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুবদলে সদস্য সচিব রেজাউল করিম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখছেদুর রহমান দবি ও জাহাঙ্গী আলম শাহান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও বিএনপির যুগ্ম আহবায়ক সফিউল আলম,উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মোফাজ্জল হোসেন এবং কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কৃষদ দলের আহবায়ক আমিনুর রহমান ও সদস্য সচিব মতিউর রহমান মতি প্রমুখ।