রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

জ্বরে আক্রান্ত বিএনপি মহাসচিব


প্রকাশ :

সিজনাল জ্বরে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে জ্বরে আক্রান্ত হন এই রাজনীতিবিদ।

মঙ্গলবার (১ অক্টোবর ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, জ্বরে আক্রান্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল রাতে দেখতে গিয়েছিলেন অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে ওলামা দলের নির্ধারিত আজকের আলোচনা সভায় অংশ নেবেন না মির্জা ফখরুল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন।

শায়রুল কবির বলেন, এখন মহাসচিব বিশ্রামে আছেন। বাসা থেকে বের হওয়ার সম্ভবনা নেই।