রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতদের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাত


প্রকাশ :

ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ বিকেলে (১৯ নভেম্বর)  ইউরোপীয় ইউনিয়ন এর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার এর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

নিজ বাসভবনে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কে স্বাগত জানান ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে আন্তরিক পরিবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যান এর বিশেষ দূত মাসরুর মওলা।