রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে ৬ মামলা বাতিল করলেন হাইকোর্ট


প্রকাশ :

২০১০ সালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ্যানির আইনজীবী মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাগুলো বাতিলের প্রশ্নে জারিকৃত রুল শুনানি শেষে বুধবার (১৪ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। পরে আইনজীবী মো. কামাল হোসেন বলেন, ২০১০ সালে রাজধানীর শাহবাগ থানায় পাঁচটি ও ধানমন্ডি থানায় একটি মামলা হয়। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে এ মামলাগুলোতে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল। পরে এসব মামলা বাতিলে হাইকোর্টে আবেদনের পর রুল জারি করা হয়। সে রুলের শুনানি শেষে ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।