রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

আগামী শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন-এর সমাবেশ


প্রকাশ :

গণসংহতি আন্দোলন এর কেন্দ্রীয় দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে মওলানা ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। 

সমাবেশে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, মনির উদ্দীন পাপ্পু এবং কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী ও অন্যান্য কেন্দ্রীয় সদস্যগণ। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

মাথাল মার্কার অধিকারী এই দলটি ১৫ তারিখের জনসভায় দেশবাসীকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। 

তাঁরা আহ্বান করেছেন মওলানা ভাসানীর পথ ধরে বাংলাদেশে সার্বভৌম রক্ষার রাজনীতি শক্তিশালী করতে হবে। গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের গণমানুষের দায়িত্ব হলো দেশের ওপর সাম্রাজ্যবাদী যত প্রকারের হস্তক্ষেপ রয়েছে তার আশংকা হতে মুক্ত হওয়া এবং ভারতীয় আধিপত্যের সামান্য প্রভাব যদি থেকে থাকে তা হতে  মুক্ত রাষ্ট্র গড়তে হবে।

"মওলানা ভাসানীর সেই ঐতিহাসিক ডায়ালগ হলো- 'পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করতে নয়'।"

এবং দেশ ও গণমানুষের সকল শত্রুর প্রতি "খামোশ"।

গণসংহতি আন্দোলন ঢাকাস্থ তার প্রত্যেক নেতাকর্মী এবং সেই সাথে দেশবাসীকেও ভাসানীর এই সমাবেশ সফল করতে দলে দলে যোগদানে আহবান জানিয়েছে।