ইউরোপের দেশ মলদোভায় জার্মানির স্বনামধন্য অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান DRÄXLMAIER-এ বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্যাক্টরি ওয়ার্কার (পুরুষ) পদে ৫২০ জন এবং ফ্যাক্টরি ওয়ার্কার (মহিলা) পদে ৩০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক বেতন ৭০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দৈনিক কর্মঘণ্টা থাকবে ৮ ঘণ্টা।
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে বলে জানানো হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে কর্মীদের জন্য খাবার, বাসস্থান, যাতায়াত, চিকিৎসা সুবিধা এবং বীমা (ইন্স্যুরেন্স) প্রদান করা হবে। এছাড়া ভিসা সংক্রান্ত শর্তাবলীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে, ভিসা বাতিল বা পরিবর্তন করা যাবে না। ভিসার মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট খরচ সম্পূর্ণভাবে পরিশোধ করতে হবে।
নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে হ্যাভেন ওভারসিস লিমিটেড। প্রতিষ্ঠানটির রিক্রুটিং লাইসেন্স নম্বর ৬০০। আগ্রহী প্রার্থীরা ঢাকার ইসিবি চত্বরে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।
ঠিকানা: ৫৭১, মৈত্রী কমপ্লেক্স, ইসিবি চত্বর, ঢাকা-১২০৬।
যোগাযোগ: ০১৭১০-০০৩৯৪৯ ও ০১৩০৪-৫৯৩৭৭৫।
বড় ভাই? -মোহাম্মদ ইয়ার আলী
৩ সপ্তাহ আগে