রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

১৩ থেকে ২০তম গ্রেডে ৬৫ জন নিচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়


প্রকাশ :

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে ১৩ থেকে ২০তম গ্রেডের ৬৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ৫ নভেম্বর। আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

২. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

৩. অফিস মুদ্রাক্ষরিক সহকারী কাম-কম্পিউটার

পদসংখ্যা: ১৯

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা

সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ২৯

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের নিয়ম: সব পদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা https://plandiv. teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।