লালমনিরহাট সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ০৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি লালমনিরহাট বার্তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল :
জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা, ২০২১ অনুযায়ী লালমনিরহাট সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্নোক্ত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীগণের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১) পেশ ইমাম ১ জন, মাসিক সম্মানী ১৫ হাজার টাকা। যোগ্যতা: (ক) দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি/দাওরায়ে হাদিস পাশ। কোন প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ০৫(পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (খ) হাফেজ-ই- কোরআন ও ইলমে ফিরাত-এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। হাফেজ-ই- কোরকান অগ্রাধিকার পাবেন। (গ) আরবিতে কথা ও ভারবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
২) মুয়াজ্জিন ১ জন, মাসিক সম্মানী ১০ হাজার টাকা। যোগ্যতা: (ক) দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান হতে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে/মুয়াজ্জিন হিসেবে ০৩(তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (খ) হাফেজ-ই-কোরআন ও ইলমে ফিরাত-এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
৩) খাদিম ২ জন, মাসিক সম্মানী ৭ হজার ৫শত টাকা। যোগ্যতা: (ক) দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান হতে সনদধারী। (খ) শারীরিক ভাবে সুস্থ্য ও সক্ষম হতে হবে। (গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে/খাদিম হিসেবে ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শর্তাবলীঃ
০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
০২। আবেদনপত্রে প্রার্থীকে (ক) নাম (খ) পিতার নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (৩) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ঘ) জাতীয়তা (জ) শিক্ষাগত যোগ্যতা (ঝ) অভিজ্ঞতা (ঞ) মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদন করতে হবে।
০৩। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।
(ক) ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
(খ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
(গ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
(ঘ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
(ঙ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি।
০৪। আবেদনকারীর ব্যাস ১৯/১১/২০২৫ খ্রি. ইমাম পদের জন্য অনুর্ধ্ব ৪৫ বছর এবং মুয়াজ্জিন ও খাদিম পদে জন্য ১৮ হতে ৩২ বছর হতে হবে। এছাড়া, বয়সসীমা সংক্রান্ত অন্যান্য বিধি-বিধান প্রযোজ্য হবে।
০৫। আবেদন পত্র আগামী ০৯/১২/২০২৫ খ্রি. তারিখের মধ্যে উপজেলা কৃষি অফিসার ও সভাপতি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, লালমনিরহাট সদর, লালমনিরহাট বরাবর অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, উপজেলা পরিষদ, লালমনিরহাট সদর, লালমনিরহাট এ জমা দিতে হবে।
০৬। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গন্য হবে।
০৭। নিজ ঠিকানা সম্বলিত ২০/- মূল্যের ডাক টিকিট যুক্ত (৯.৫দ্ধ৪.৫ ইঞ্চি সাইজের) ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
০৮। প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিডিএ প্রদান করা হবে না।
০৯। প্রার্থীকে উপজেলা কৃষি অফিসার, সদর, লালমনিরহাট বরাবর পেশ ইমাম পদে ৭০০/-, মুয়াজ্জিন পদে ৫০০/-৬ খাদিম পদে ৩০০/-মূল্যের সোনালী ব্যাংক পি এল সি লালমনিরহাট শাখার অফেরতযোগ্য পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
১০। চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন দাখিল করতে হবে।
১১। জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা ২০২১ অনুযায়ী চাকুরি পরিচালিত হবে।
১২। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিন মৌখিক পরীক্ষার সময় সকল মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে।
১৩। আবেদনপত্র গ্রহণ/বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তন/সংশোধনের ক্ষমতা নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধন্তই চূড়ান্ত বলে গন্য হবে।
স্বাক্ষর
(খন্দকার সোহায়েল আহমেদ)
উপজেলা কৃষি অফিসার ও
সভাপতি
উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জনবল নিয়োগ কমিটি, সদর, লালমনিরহাট।