রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

রোটারিয়ান আলহাজ্ব এম. নুরুল আলম-এর ইন্তেকাল


প্রকাশ :

বিশিষ্ট সমাজসেবক ও রোটারিয়ান আলহাজ্ব এম. নুরুল আলম মঙ্গলবার (২৯ অক্টোবর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিলো ৮৬ বছর। তিনি আজীবন মানবসেবা, নেতৃত্ব এবং নিঃস্বার্থ কর্মের জন্য নিবেদিত ছিলেন। এই গুণী ব্যক্তি মানুষের কল্যাণে তার জীবন উৎসর্গ করেন এবং সমাজে অসংখ্য ইতিবাচক প্রভাব রেখে গেছেন।

তিনি ১৯৮৯ সালে মতিঝিল রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার মাধ্যমে রোটারির এই ক্লাবটির পথচলা শুরু হয়। "সেবা সর্বোপরি" মূলমন্ত্রে অবিচল থেকে তিনি ক্লাবটির কার্যক্রম পরিচালনা করেন, যা আজও সমাজে উদাহরণ হয়ে আছে। তার সুমহান আদর্শ ও আন্তরিক নেতৃত্ব ক্লাবকে মানবসেবামূলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখতে সহায়তা করেছে।

পেশাগত জীবনে আলহাজ্ব নুরুল আলম ফাইজনস কোম্পানির পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি কটন গ্রুপের উপদেষ্টা ও যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি তার প্রজ্ঞা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তার নৈতিকতা, কর্মদক্ষতা এবং মানবিকতা তাকে সকলের শ্রদ্ধার পাত্র করে তুলেছিল।

তার মৃত্যুতে পরিবার, শুভানুধ্যায়ী, এবং সহকর্মীরা গভীরভাবে শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, "তিনি ছিলেন সত্যিকার সমাজসেবী; তার ত্যাগ ও আদর্শ তাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।