জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান নিয়ে এসেছে নতুন আপডেটে। এখন থেকে ডিভাইস পরিবর্তন করলেও আর চ্যাট হারানোর ঝুঁকি থাকছে না।
মার্চের এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই আইফোন থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে পারবেন। আগে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে যাওয়ার সময় অনেক ক্ষেত্রেই চ্যাট হারিয়ে যেত, যা ব্যবহারকারীদের জন্য বড় একটি অসুবিধা ছিল। নতুন আপডেটে সেই জটিলতা দূর হয়েছে।
এছাড়া আইফোন ব্যবহারকারীদের জন্য যুক্ত হয়েছে মাল্টি-অ্যাকাউন্ট সুবিধা। এখন একটি ডিভাইসেই একাধিক WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, যা ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে সহায়ক হবে।
প্ল্যাটফর্মটিকে আরও ব্যবহারবান্ধব করতে এসব পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিভাইস বদলের ঝামেলা কমানো এবং একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ বাড়ানোই এই আপডেটের মূল উদ্দেশ্য।
সূত্র: সামা টিভি