এস বি গ্রুপ লালমনিরহাট বার্তা পত্রিকায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে । উল্লাস মিয়া (সালমান) নামে এই ব্যক্তিকে কেউ যদি ধরিয়ে দিতে পারে তার পরিচয় গোপন রেখে সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করবেন। উল্লাস মিয়া (সালমান) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মিলন বাজার এলাকার পূর্ব সারড়ুবি গ্রামের মোঃ মশিয়ার রহমানে পুত্র। তার মায়ের নাম জরিতন নেছা।
লালমনিরহাট বার্তা’য় ধরিয়ে দিন বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, একে ধরিয়ে দিতে পারলে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পুরস্কার প্রদান করা হবে। সদ্ধান দাতার পরিচয় গোপন রাখা হবে।
এস.বি গ্রুপের কর্মচারী মো: উল্লাস মিয়া (সালমান), আইডি নং: ০২০০২৪ হিসাব বিভাগের ব্যাংকিং কাজের সহযোগি হিসাবে ২০১৬ সাল হতে কর্মরত। কিন্তু গত ০১/০২/২০২৫ ইং তারিখ থেকে কোম্পানীকে অবহিত না করে, দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে গত ১৮/০২/২০২৫ইং তারিখে গুলশান থানা, ঢাকা একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়। জিডি নং ১৩৬৭, জিডি ট্র্যাকিং নং: ক ২৭এ৫১। স্থায়ী ঠিকানা উল্লেখ্য করেন, নাম: উল্লাস মিয়া (সালমান), পিতা: মো: মশিয়ার রহমান, মাতা: মোছা: জরিতন নেছা, গ্রাম: পূর্ব সারডুবি, পোষ্ট: মিলন বাজার ৫৫৩০, থানা: হাতীবান্ধা, জেলা: লালমনিরহাট। -সুত্র লালমনিরহাট বার্তা ২৪ ফেব্রুয়ারি প্রিন্ট ভার্সন।