রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

নর্থ বেঙ্গল গেস্ট হাউসের মালিক শরিফ উদ্দিন বাচ্চু’র ইন্তেকাল


প্রকাশ :

লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, অধুনা বিলুপ্ত বুনন ও লালমনিরহাট নর্থ বেঙ্গল গেস্ট হাউসের মালিক এবিএম শরিফ উদ্দিন বাচ্চু গত ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ভাই, বোন, স্ত্রী, দুই কন্যাসহ নিকট আত্মীয় ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ১৩ ফেব্রুয়ারি বাদ জোহর বনানী কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় মরহুমের আত্মীয়-স্বজন, লালমনিরহাট জেলা সমিতির উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা এম. এ. কাদের, সাবেক সভাপতি শফিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক আহসান কামাল চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক আনোয়ারুল অনু, লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

সম্পাদকের শোক

এবিএম শরিফ উদ্দিন বাচ্চুর ইন্তেকালে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক ও গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।