লালমনিরহাট বার্তার সম্পাদক হিউম্যানিস্ট গেরিলা লিডার এস এম শফিকুল কানু বিশ্বে শান্তি ও অহিংসা প্রতিষ্ঠার লক্ষ্যে থার্ড ওয়ার্ল্ড মার্চের বেজ টিম গত ২১ অক্টোবর থেকে ২৫ পর্যন্ত নেপালে অবস্থান ও বিভিন্ন কর্মসূচিতে গ্রহণ ও অভিজ্ঞতা অর্জন করে।
গত ২১ অক্টোবর তৃতীয় বিশ্ব ওয়ার্ল্ড বেজ টিমের সমন্বয়কারী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওয়ার্ল্ড সেক্রেটারি রাফায়েল ডি রুবিয়া,বিশ্ব হিউম্যানিস্ট ফোরামের সমন্বয়কারী আন্তোনিও কার ভালো, ইউনিভার্সিটি অব এনএসডব্লিউ এর ভিজিটিং প্রফেসর ডেক্লার হেগ,বাংলাদেশ টিমের সদস্য মারুফ উল আলম,সাবরিনা খান, আমি এফ এফ শফিকুল ইসলাম কানু বাংলাদেশ বিমান যোগে সন্ধ্যায় নেপালে পৌঁছি। নেপালের হিউম্যানিষ্ট টিমের উদ্যোগে ত্রিভুবন বিমানবন্দরে আমাদেরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায়। যা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এবং আন্তরিকতাপূর্ণ।
থার্ড ওয়ার্ল্ড মার্চ উপলক্ষে নেপালের কর্মসূচির মধ্যে ছিল তিনটি মিউনিসিপ্যালিটিতে পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তি ও অহিংসতা প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা,সাক্ষরতা ক্যাম্পিং, সমঝোতা স্মারক স্বাক্ষর।
ত্রিভুবন ও কাঠমুন্ডু ইউনিভার্সিটিতে শান্তি ও অহিংসা প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা ও পারস্পরিক সমঝোতা।পারমানিক যুদ্ধ বন্ধ ও শান্তির জন্য মোমবাতি প্রজ্জলন, শান্তির পদযাত্রা, শিক্ষার্থীদের সমাবেশ ও শান্তির সিম্বল তৈরি, বিদেহী আত্মার শান্তি কামনা, নেপালের সংস্কৃতি জাদুঘর ও ঐতিহাসিক স্থান পরিদর্শন।
নেপালের হিউম্যানিস্ট তুলসীর নেতৃত্বে তার টিম অভূতপূর্ব অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিশেষত: ৩টি মিউনিসিপ্যালিটিতে আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর অত্যন্ত ফলপ্রসু হয়েছে। বিশ্বে শান্তি ও অহিংসা প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোর গুরুত্ব অপরিসীম।