মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শাক বিক্রি করেই জীবিকায় নির্বাহ করে রানা মিয়া


প্রকাশ : (১৮ ঘন্টা আগে)
শাক বিক্রি করেই জীবিকায় নির্বাহ করে রানা মিয়া

লালশাক ছয়টায় বিশটাকা,সবুজ শাক চারটায় বিশটাকা।আসেন শাক নিয়ে যান।শীতকালে শাক খেলে পুষ্টি মিলে বলেই ক্রেতাকে ডাকছেন এক শাক বিক্রেতা।ডাক শুনেই ছুটে এলেন ক্রেতা হীতেন চন্দ্র রায়। জানালেন লালশাক ও মুলাশাক দাও।একইসঙ্গে লালশাক ও মুলাশাক ক্রয়ের বিষয়ে জানতে চাইলে ক্রেতা বলেন দুটোশাক মাছ দিয়ে রান্না করা হলে খুবই সুস্বাদু হয়।

আরেক ক্রেতা স্কুল শিক্ষক রুবেল বলছেন পুইশাক জোড়া কত? বিক্রেতা বললো ২টায় তিরিশ এক বিশটাকা।উত্তরে ক্রেতা জানালেন একজোড়া দাও। পুইশাকে কিকি? ভিটামিন থাকে মাস্টারের কাছে জানতে চাইলে তিনি জানান পুইশাকে ক্যালসিয়াম ও আয়রন থাকে। শীতকালীন শাক-সবজি মানবদেহের জন্য অত্যান্ত কার্যকরী। 

রাজারহাট বাজার হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গামী সড়ক সংলগ্ন রেললাইন উপরে বসে রাতে শাক বিক্রি করেন রানা মিয়া(৩৭)। সে মেকুরটারী গ্রামের বাসিন্দা মৃত মনসুর আলী সন্তান।রানা জানান রাজারহাটের আরত হতে পাইকারি দামে লালশাক,পাটশাক,শরিষা শাক,মুলাশাক,লাউশাক,পুইশাক ক্রয় করে খুচরা বিক্রি করে আসছি।আমার পরিবারে সদস্য সংখ্যা সাতজন।আমি একাই কর্মকরি।হালাল ব্যবসা করি এতে যা আয় হয় তাই নিয়ে সন্তুষ্ট থাকি।
বিশবছরের বেশী সময় ধরে আমি আখ ও গ্যান্ডারী ব্যবসা করি।রংপুর পাগলাপীর ও বড়ভীটা হতে নিয়ে আসি আখ ও গ্যান্ডারী।সবসময় আখ ও গ্যান্ডারী মিলেনা তাই পাশাপাশি শাক ব্যবসা করি।
এরথেকে বেশি কিছু চাওয়া নাই দুইতলা বাড়ী করারো ইচ্ছে নেই।পরিবার নিয়ে দুবেলা পেটভরে খেতে পারলেই স্বস্তি।

রানার সঙ্গে কথা বলতে বলতে আর এক ক্রেতা সামচ্ছুজোহা সবুজ জানালেন আমাকে পাটশাক দিন বিশটাকার।এতে রাতে শাক নিচ্ছেন জিজ্ঞেস করলে তিনি বলেন শাক আমার পছন্দ। ডাল শাক ভাত আমার প্রিয় খাবার।দাম মেটারনা।

বিজ্ঞাপন