রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাট ১৫ বিজিবির অভিযানে ২৫৭ বোতল ইস্কাপ সিরাপ জব্দ


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
লালমনিরহাট ১৫ বিজিবির অভিযানে ২৫৭ বোতল ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫৭ বোতল নেশাজাতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। আজ ২৩ আগস্ট সকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ বিজিবির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী বিওপি এলাকায় বিজিবির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

অভিযানে দিঘলটারী থেকে ১০০ বোতল এবং শিমুলবাড়ী থেকে ১৫৭ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত ইস্কাপ সিরাপের সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৮০০ টাকা।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকপাচার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন