বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে নকল কসমেটিক্সের বিরুদ্ধে মোবাইল কোর্ট


প্রকাশ : (২১ ঘন্টা আগে)
লালমনিরহাটে নকল কসমেটিক্সের বিরুদ্ধে মোবাইল কোর্ট

লালমনিরহাট জেলা সদরের রেলবাজারে নকল ও অননুমোদিত কসমেটিক্স বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসায়ীদের ডিলিং লাইসেন্স গ্রহণের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও মো. মামুনুর রশিদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। মোবাইল কোর্ট চলাকালে কসমেটিক্সের দোকানগুলোতে নকল ও অননুমোদিত পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী ডিলিং লাইসেন্স গ্রহণের আইনি বাধ্যবাধকতা সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত করা হয়। এ সময় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক বিজ্ঞপ্তির কপি বিতরণ করা হয়। কার্যক্রমে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন