লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেন।
সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং আহত হয়ে চলাচলে অক্ষম একজনকে ৩ লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম ও লালমনিরহাট বিআরটিএর মোটরযান পরিদর্শক সাজ্জাদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট
২০ ঘন্টা আগে