সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এতিম শিশুদের বরাদ্দের অর্থ শতভাগ যেন তাদের কল্যাণে ব্যয় হয়  -রোকন উদ্দিন বাবুল


প্রকাশ : (৬ ঘন্টা আগে)
এতিম শিশুদের বরাদ্দের অর্থ শতভাগ যেন তাদের কল্যাণে ব্যয় হয়  -রোকন উদ্দিন বাবুল

​লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, 'এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের যথাযথ সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার অনুদান সুবিধা অব্যাহত রেখেছে। বরাদ্দের টাকা যেন শতভাগ এতিম শিশুদের কল্যাণ ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয়, তা' নিশ্চিত করতে হবে।'

​রোববার,১৬ আগস্ট দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে, সমাজসেবা অধিদপ্তরাধীন ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানার অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত ৬টি বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ৩১ লাখ ৬৮ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

​কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার এবং বীর মুক্তিযোদ্ধা মোহসীন টুলু।

এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এতিমখানা পরিচালনা কমিটির প্রতিনিধি, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি, মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং গলদা, কার্প নার্সারি ও কার্প মিশ্র ক্যাটাগারিতে উপজেলার তিনজন সফল মৎস্যচাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

বিজ্ঞাপন