রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের প্রচারাভিযান


প্রকাশ : (১ ঘন্টা আগে)
লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের প্রচারাভিযান

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে লালমনিরহাটে সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের মিশন মোড়, সেনা মৈত্রী হকার্স মার্কেট, বিডিআর গেট ও গোশালা বাজার এলাকায় এ প্রচারাভিযান পরিচালনা করা হয়।
এ সময় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিক, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব এবং পলিথিনের কারণে সৃষ্ট জলাবদ্ধতা, মাটি ও পানি দূষণ সম্পর্কে তাদের সচেতন করা হয়।

পাশাপাশি নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিপণন, মজুদ ও ব্যবহারের বিরুদ্ধে প্রচলিত আইন এবং শাস্তির বিধান সম্পর্কেও জানানো হয়। একই সঙ্গে পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিজ্ঞাপন