রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিশেষ সংবাদ

সম্পাদকের মায়ের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশ :

গত ২৬ জুন লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু’র মা মেহেরুন নেসার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের নিজ বাড়িতে পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং মরহুমার কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।

মরহুমার স্বামী অলিউদ্দীন আহমেদ ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ১৯৫৬ সালে গোড়ল ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং লোহাকুচি জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন।

মিলাদ মাহফিলে মরহুমার সন্তান-সন্তানাদি, আত্মীয়স্বজন, মাদ্রাসার হাফেজ, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, নাতি-নাতনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।